Shafi 69 WP

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-7504

কোম্পানি

M/s Antezar Agro Chemicals

গ্রুপ
উদ্ভিদ সংরক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা কর্তৃক অনুমোদিত

শাফি ৬৯ ডব্লিউপি ধান, চা, সবজি, ফলজ ও ডালজাত ফসলে ডাউনি মিলডিউ, ব্লাইট, পাতার দাগ, স্পট ও রেড রাস্ট রোগ দমন ও প্রতিরোধে ব্যবহৃত হয়।

শাফি ৬৯ ডব্লিউপি স্পর্শক্রিয়া,প্রতিরক্ষামূলক ও প্রবাহমান গুনসম্পন্ন একটি কার্যকরী ছত্রাকনাশক।এটি ছত্রাকের বংশবৃদ্ধি ও সংক্রমন রোধ করে।এটি ছত্রাকের কোষপ্রাচীর গঠন ব্যাহত করে → বংশবৃদ্ধি ও সংক্রমণ রোধ করে → রোগের বিস্তার বন্ধ করে।

শাফি ৬৯ ডব্লিউপি ২ কেজি/হেক্টর পানির সাথে মিশিয়ে সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।

প্রখর রোদে স্প্রে করবেন না। স্বাদ বা গন্ধ নেবেন না। ছিটানোর সময় খাওয়া বা ধূমপান নিষেধ।নাক ও মুখ ঢেকে বাতাসের অনুকূলে ছিটাবেন। ব্যবহারের পর জামা-কাপড় সাবান ও প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। খাদ্যবস্ত ও পশু খাদ্য থেকে দূরে ও শুষ্ক ছায়াযুক্ত স্থানে রাখুন। ব্যবহারের পর খালি প্যাকেট ছিড়ে মাটিতে পুঁতে ফেলুন। শাফি ৬৯ ডব্লিউপি ব্যবহারের পর ১৪ দিন হাঁস-মুরগি গৃহপালিত পশু ক্ষেতে প্রবেশ করতে দিবেন না এবং এই সময়ের মধ্যে ফসল খাওয়া বা বিক্রয়ের জন্য তুলবেন না।

   একই ধরনের অন্যান্য ঔষধ