
AP-7864
ভেসটোরিয়া স্পর্শক এবং পাকস্থলী ক্রিয়া সম্পন্ন কীটনাশক যা প্রবাহমাণ ও ট্র্যান্সল্যামিনার গুনসম্পন্ন। এটি পোকার খাদ্য গ্রহণে বাঁধা প্রদান করে এবং দ্রুত নকডাউন ঘটিয়ে পোকা নিয়ন্ত্রণ করে।
লেবেলে বর্ণিত ফসলের বালাই দমনে কার্যকরী ও অনুমোদিত।
থোর অবস্থায় বা ধানের শীষ বের হবার পূর্বে পোকা আক্রমণের শুরুতে একবার ভেসটোরিয়া প্রয়োগ করতে হবে। ১৬ লিটার পানির সাথে ৪ গ্রাম ভেসটোরিয়া মিশিয়ে স্প্রে দ্রবণ প্রস্তুত করুণ। স্প্রে দ্রবণকে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে ৮ শতাংশ জমিতে সমভাবে স্প্রে করুন। আক্রমণের আধিক্য থাকলে ১০-১৫ দিন পর পুনরায় প্রয়োগ করতে হবে। সকাল এবং সন্ধ্যা স্প্রে করার উপযুক্ত সময়। ফসলের নাজুক পরিস্থিতিতে বা ভেজা বা বৃষ্টিপাতের পূর্বে স্প্রে করবেন না।
মানুষ ও পশু খাদ্য হতে দূরে নিরাপদ স্থানে যা সূর্যের আলো হতে দূরে, শুষ্ক ও ভালোভাবে বায়ূ চলাচল করে এমন স্থানে আদি মোড়কে তালাবদ্ধ অবস্থায় মজুত করতে হবে। শিশুদের নাগালের বাইরে রাখুন।