
AP-3352
ধানের বাদামী গাছ ফড়িং, পামরী পোকা; ইক্ষুর উইপোকা; চায়ের উইপোকা; আলুর এফিড এবং আমের হপার।
একটি অত্যন্ত কার্যকর সিলেকটিভ, সংস্পর্শ ও পাকস্থলী ক্রিয়া সম্পন্ন তরল কীটনাশক।
ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাকিয়ে নিতে হবে। সাধারণত ২-৩ মিলি হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। সকালে বা বিকেলে ঠান্ডা অবস্থায় স্প্রে করতে হবে। স্প্রে’র জন্য পরিষ্কার পানি ব্যবহার করতে হবে।
বিষক্রিয়ার লক্ষণঃ মাথাধরা, মাংশপেশীর দুর্বলতা, খিঁচুনি, অনীহা, অস্থিরতা ইত্যাদি। সাবধানতাঃ গন্ধ নেয়া, গায়ে লাগানো, গিলে খাওয়া, ছিটানোর সময় পানাহার বা ধূমপান নিষেধ। বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না। মানুষ ও পশুখাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন। কীটনাশক ব্যবহৃত খালি বোতল নষ্ট করে মাটির নীচে পুঁতে ফেলুন। ঔষধ প্রয়োগের ১৪ দিনের মধ্যে ফসল তোলা যাবে না। প্রাথমিক চিকিৎসাঃ গায়ে লাগলে প্রচুর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখে পড়লে চোখ খোলা রেখে ১০–১৫ মিনিট ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। গিলে খেলে বমি করান, রোগীকে খোলা বাতাসে রাখুন। সত্বর ডাক্তারের পরামর্শ নিন। প্রতিষেধকঃ কোন নির্দিষ্ট প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন।