
AP-8016
ধান (Rice)
নিদ্রা ১৫ ডব্লিউডিজি পোষ্ট ইমারজেন্স সিলেক্টিভ আগাছানাশক। ধান ফসলের শ্যামা, জলজ উদ্ভিদ, কান্ড ও সেজ জাতীয় আগাছা দমনে অত্যন্ত কার্যকরী। প্রতি কেজিতে ১৫০ গ্রাম ইথোক্সিসালফিউরন এর সক্রিয় উপাদান আছে। ইহা মাটিতে প্রয়োগের ফলে অঙ্কুরোদগমশীল আগাছার মুল এবং পাতা দ্বারা শোষিত হয়ে আগাছাকে মেরে ফেলে।
প্রতি হেক্টরে ১০০ গ্রাম (100g/h)। আগাছার ২-৩ পাতা গজানোর পর-পরই জমির অতিরিক্ত পানি বের করে দিয়ে সকল স্থানে সমানভাবে প্রয়োগ করুন। ২৪ ঘন্টা পর জমিতে সেচের পানি ঢুকিয়ে ভালোভাবে আইল বেঁধে দিন।
ব্যবহারের পূর্বে বোতলের লেবেল ভালোভাবে পড়ে নিন। নিদ্রা ১৫ ডব্লিউডিজি এর স্বাদ বা গন্ধ নেয়া থেকে বিরত থাকুন। ব্যবহারের সময় চোখে চশমা, নাক ও মুখে মাস্ক ব্যবহার করুন। আগাছানাশক প্রয়োগের সময় পানাহার কিংবা ধূমপান থেকে বিরত থাকুন। বাতাসের বিপরীতে নিদ্রা ১৫ ডব্লিউডিজি ছিটানো যাবেনা। ব্যবহার শেষে শরীর ও কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন।