Rivisur Plus 40 WP

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-8003

কোম্পানি

Bangladesh Farmers Agro Industries

গ্রুপ

ধান (Rice) শুধুমাত্র ধানক্ষেতের আগাছা দমনের জন্য কার্যকর ও অনুমোদিত।

রিভাইজার প্লাস ৪০ ডব্লিউপি- এর সক্রিয় উপাদান হিসেবে প্রতি কেজিতে ৩৪০ গ্রাম বেনসালফিউরন মিথাইল এবং ৬০ গ্রাম প্রিটিলাক্লোর সক্রিয় উপাদান আছে, যা অধিক কার্যকরী একটি আগাছানাশক। ধানক্ষেতের ক্ষতিকর বিভিন্ন ধরনের আগাছা যেমন- শ্যামা (E.crus-galli), পানিকচু (M.Vaginalis), কর্ডগ্রাস (কান্ড ঘাস) (S.maritimus), হলদে মুথা (C.difformis), সফলভাবে দমন করে।

হেক্টর প্রতি মাত্রা ১ কেজি (1 Kg/h) ধানের চারা রোপনের ৭-১০ দিন পর জমিতে ২-২.৫ ইঞ্চি পানি থাকা অবস্থায় ইউরিয়া বা ছাইয়ের সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে।

ব্যবহারের সময় ধূমপান, আহার ও পানীয় গ্রহণ করবেন না। শরীরে লাগানো, গন্ধ ও স্বাদ নেওয়া নিষেধ। বাতাসের বিপরীতে খালি গায়ে ছিটাবেন না। বৃষ্টির আগে বা পরে আগাছানাশক ছিটাবেন না। ছিটানোর পূর্বে চোখে চশমা বা গায়ে বস্ত্র পরিধান করুন। ব্যবহারের পর আগাছানাশকের খালি প্যাকেট মাটির নীচে পুঁতে ফেলুন এবং হাত, পা, মুখ ও কাপড়-চোপড় সাবান দিয়ে পরিষ্কার করুন। মানুষ ও পশু খাদ্য থেকে দূরে শুকনো ও ঠান্ডা জায়গায় রাখুন। স্প্রে করার পর ১৪ দিনের মধ্যে ক্ষেতে গবাদি-পশু, হাস-মুরগী ঢুকতে দিবেন না।

   একই ধরনের অন্যান্য ঔষধ